শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

'বাংলাদেশের মানুষ দেখেছে বিএনপি গত আট মাসে প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে'

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:২৭

শেয়ার

'বাংলাদেশের মানুষ দেখেছে বিএনপি গত আট মাসে প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে'
ছবি: বাংলা এডিশন

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সার্জিস আলম বলেছেন,বাংলাদেশের মানুষ দেখেছে বিএনপি গত আট মাসে প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। প্রত্যেক মাসে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসনটা দিনে দিনে কমেছে। শনিবার দুপুরে পঞ্চগড় উপজেলা পরিষদ হল রুমে পঞ্চগড় খবর পত্রিকার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনী অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, জামাতও তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে এনসিপিও তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে এবং অন্যান্য দলগুলো এককভাবে নির্বাচন করবে। সেটাকে সামনে রেখেই আমরা ঢাকা সিটি কর্পোরেশন আমাদের অন্যতম দুই কান্ডারী নাসিরউদ্দিন পাটোয়ারী এবং আসিফ মাহমুদকে আমরা মেয়র প্রার্থী করেছি এবং তাদের মেয়র প্রার্থী করেছি বলে নেগোসিয়েশনের জন্য না। কোন ছাড় দেয়ার জন্য না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াইটা চালিয়ে যাবো।

সার্জিস আলম বলেন, শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসার গুজবকে পাত্ত দিচ্ছি না। কারণ একটা পতিত স্বৈরাচারের পতন হয়েছে একটা গণঅভুত্থানের মধ্য দিয়ে। এখন যদিও যে কিছু অল্প-স্বল্প শব্দ শোনা যাচ্ছে। যেমন জাতীয় পার্টির একটা গণঅভুত্থানের মধ্য দিয়ে পতন হওয়ার পরও কিছুদিন কিন্তু শব্দ শোনা গিয়েছিল। এই নির্বাচনের সর্বশেষ তার কবর রচিত হয়েছে। তো এই শব্দগুলো হয়তো শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু যদি এই ধরনের এটার বিন্দুমাত্র সত্যতা থাকে এবং এই ধরনের চিন্তা শেখ হাসিনার মাথায় আসে। আমাদের কাছে এটা মনে হয় আর কি যে ওইদিনই আসলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট অংশ আছে, ওইটুকুরও কবর রচিত হবে।

এইচ এসসি পাশের হার নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারাই পড়ালেখায় ভালো, যারাই পড়ালেখা করেছেন এবং যারা আগামী দিনে সেইভাবে নিজেকে গড়ে তুলতে চান, সেইভাবে কিন্তু আমরা এই ফল প্রকাশ করেছি। আমার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের প্রজন্মরা নিজেরাই আগামীতে ভালো রেজাল্ট করার জন্য তারা, পড়ার টেবিলে ফিরে যাবেন এবং সেইভাবে আগামী দিনে তাদের রেজাল্ট ভালো করতে চেষ্টা করছি।

দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা জজ আদালতের পাবলিক প্রশিকিউটর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমূখ।

অনুষ্ঠানে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।