মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত দেশের জনগণ কখনই মেনে নেবে না এবং এ বিষয়ে যা কিছু হচ্ছে, তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াত আমির আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে নানা সুযোগ-সুবিধা দেয়া হলেও বাংলাদেশ কার্যত তার কোনো সুফল পায়নি।
বন্ধুরাষ্ট্রগুলোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাপান, চীন কিংবা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার মূল দায়িত্ব বর্তমান সরকারের। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।
আরও পড়ুন:







