বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়: মামুনুল হক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব

পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

রোবেল আহমেদ তানভীর কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২০:১৮

শেয়ার

পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
ছবি বাংলা এডিশন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার আঘাতে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা। পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে অংশগ্রহণ

কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। মিছিলে থানা পর্যায়ের আমীর ও সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে নেতাদের বক্তব্য

সমাবেশে নেতারা বলেন, ২০০৬ সালের এই দিনে দিনদুপুরে পিটিয়ে মানুষ হত্যার যে ঘটনা ঘটেছিল, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তাঁদের দাবি, দীর্ঘ সময় পার হলেও দায়ীরা শাস্তি পায়নি।

নেতারা অবিলম্বে পল্টন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



আরও পড়ুন: