মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

দেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেয়া হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৯:১৯

শেয়ার

দেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেয়া হবে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসের রাজনীতি হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অভিযোগ করেন, অনেকেই আছেন যারা ফ্যাসিবাদকে আশকারা দিচ্ছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেয়া হবে না। মাথানত করা হবে না অন্যায়ের কাছে। যারা মানবিক রাজনীতি করবেন, তারাই দেশে রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত নেতৃবৃন্দকে হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা।

জামায়াত আমিরের দাবি— মানুষ গণভোটে আমূল পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সংবিধান নিয়ে নাড়াচাড়া করার জন্য নয়।

এসময় অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান জামায়াত আমির। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।