প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তবে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে বর্তমানে রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
আলোচনার কেন্দ্রবিন্দুতে আম ব্যবসায়ী তারেক
আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব ও পেশায় আম ব্যবসায়ী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রথমবারের মতো বিমানে চড়ে দেশের বাইরে পাড়ি দিয়েছেন এই আম ব্যবসায়ী।
নিজের জীবনের প্রথম বিদেশযাত্রার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে এক আবেগঘন পোস্ট দেন তিনি। বিমানে বসে বিমানের ঝাঁকুনি ও প্রধানমন্ত্রীর পেছনের সিটে বসার অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের পথে।
নেটিজেনদের হাস্যরস ও সমালোচনা
পোস্টটি নজর কাড়তেই তা নিয়ে হাসির খোরাক ও তীব্র সমালোচনার জোয়ার ওঠে নেটদুনিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা এই সফরসঙ্গী নির্বাচনকে দেখছেন তোষামোদকারীর পুরস্কার হিসেবে।
প্রধানমন্ত্রী ও আমজনতার তারেকের একই সফরে যাওয়া নিয়ে এমডি নাঈম নামে এক ফেসবুক ব্যবহারকারী ব্যঙ্গ করে লেখেন, একজন পিএম, আরেকজন এএম। অন্যদিকে, রাজনৈতিক তৈলমর্দনকে কটাক্ষ করে কবিতার সুরে মোঃ ইব্রাহিম জোমাদ্দার নামে একজন মন্তব্য করেছেন, চাটুকারিতা করতে করতে এবার আম তারেক সফল। আম ব্যবসায়ী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে আবার অনেকেই কৌতুক করে প্রশ্ন তুলেছে, সাথে কি আম নিচ্ছেন নাকি তেল।
রাজনৈতিক মহলে প্রশ্ন
রাজনৈতিক সচেতন মহলেও বিষয়টি নিয়ে দেখা গেছে নানা প্রশ্ন। কোনো রাষ্ট্রীয় বা কূটনৈতিক পটভূমি ছাড়া একজন আম ব্যবসায়ী ও নতুন দলের নেতাকে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরসঙ্গী করা কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে চলছে নানা বিতর্ক।
সব মিলিয়ে, আমজনতার তারেক রহমানের জীবনের প্রথম বিমান ও বিদেশযাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনার এক নতুন রসদের জন্ম দিয়েছে।
আরও পড়ুন:







