আলোচিত ও বহুরূপী চরিত্র, সাবেক আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর। সমালোচনা রয়েছে, যিনি সব সময়ই ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা গেছে বিএনপির গুলশান কার্যালয়ে, আর এই উপস্থিতি ঘিরেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তোলপাড়।
রাজনৈতিক ইতিহাস ও দল পরিবর্তন
আগে থেকেই, হেলেনার রাজনৈতিক ইতিহাস বেশ গোলমেলে ও সুবিধাবাদী। আওয়ামী লীগের রাজনীতি, পাশাপাশি তিনি অতীতে জাতীয় পার্টির সাথেও সংশ্লিষ্ট ছিলেন। সুযোগ বুঝে দল বদলানোর এই খেলায় বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সাথে তাঁর ছবি ও সখ্যতা বহুবার সামনে এসেছে।
অতীতের মন্তব্য ও নেটিজেনদের সমালোচনা
অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহানের একটি ফেসবুক পোস্ট ঘিরে এই পুরোনো ও নতুন বিতর্কগুলো একাকার হয়ে গেছে। ওই পোস্টে স্মরণ করিয়ে দেয়া হয়, অতীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে হেলেনা জাহাঙ্গীর চরম কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন।
সবচেয়ে বড় চমক ও বিতর্কের বিষয় হলো, যাঁকে নিয়ে অতীতে এত আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ কথা বলা হয়েছিল, সেই প্রয়াত নেত্রীর দলীয় কার্যালয়েই হেলেনার বর্তমান উপস্থিতি। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে এই দলবদল ও সুবিধাবাদী চরিত্র।
শোবিজ জগতে অপতৎপরতা
রাজনীতির গণ্ডি পেরিয়ে শোবিজ দুনিয়াতেও হেলেনার অপতৎপরতা কম ছিল না। ১৭ দিনের পরিচয়ে গায়িকা ও অভিনেত্রী বর্ষা চৌধুরী এবং চিত্রনায়ক রাসেল মিয়ার বিয়ে এবং তার মাত্র চার মাসের মাথায় বিচ্ছেদ, সবকিছুর পেছনেও হেলেনা জাহাঙ্গীরের রহস্যজনক ভূমিকা নিয়ে গুঞ্জন রয়েছে।
একবার শুটিং স্পটে বর্ষাকে না জানিয়ে রাসেলের হাসপাতালে ছুটে যাওয়া কিংবা হেলেনার বাসায় রাসেল মিয়ার নিয়মিত যাতায়াত—সব মিলিয়ে নানা কেলেঙ্কারিতে বারবার নাম এসেছে তাঁর। এমনকি বর্ষা দাবি করেছিলেন, রাসেলের অন্তত সাতজন সুগার মম রয়েছে।
অভিযান ও মামলার অধ্যায়
তবে, এসবের বাইরেও হেলেনা জাহাঙ্গীরের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি রচিত হয়েছিল আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে। চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি তৎকালীন এই আ.লীগ নেত্রীর গুলশানের বাসা থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, ক্যাসিনো সরঞ্জাম এবং হরিণের চামড়া। প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডও ভোগ করতে হয়েছে তাঁকে।
কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি বা জাতীয় পার্টি সুযোগ বুঝে অবস্থান বদলানো আসল রূপ ঠিক কোনটি প্রশ্ন তুলেছেন অনেকেই? ক্ষমতার লোভ আর অপকৌশলের জাল বিছিয়ে চলা হেলেনা জাহাঙ্গীরের এই বহুরূপী চরিত্রের শেষ কোথায় তা নিয়ে সমালোচনা করছে নেটিজেনরা।
আরও পড়ুন:







