জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দলটির দাফতরিক ফেসবুক পেজে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) এবং মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন কমিটিতে তিন পদে মনোনয়ন
ঘোষিত কমিটিতে ডা. মাহমুদা আলম মিতু আহ্বায়ক, নুসরাত তাবাসসুম সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন:







