ছবি সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, দৈনিক বাংলা ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিলের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:







