শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

ক্ষমতায় টিকে থাকতেই পিলখানা হত্যাকাণ্ড, জামায়াত নেতাদের ফাঁসি: জাহিদুল ইসলাম

জসিম উদ্দিন জোসি,চাঁপাই নবাবগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৫:০৫

শেয়ার

ক্ষমতায় টিকে থাকতেই পিলখানা হত্যাকাণ্ড, জামায়াত নেতাদের ফাঁসি: জাহিদুল ইসলাম
ছবি: বাংলা এডিশন

হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন।চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পিলখানা

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ও একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, গত ১৭ বছর হাসিনা এমন দানবীয় রূপ ধারণ করেছিলেন যে, মনে হতো কেয়ামত পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশে এমন কোনো নিষ্ঠুর কাজ নেই, যা তিনি করেননি।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে এবং হত্যার পর নৃত্য করা হয়েছে। আমরা আন্দোলন করেছি, আর সেই আন্দোলনের ফসল ছিল এক-এগারোর জরুরি অবস্থা ও সরকার গঠন।

পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, দেশের সেনা বাছাই করা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বেছে নিয়ে বিদ্রোহের নামে পিলখানায় হত্যা করা হয়েছিল।