দুর্নীতি বন্ধের প্রথম শর্ত রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতারা দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধে ব্যর্থ হতে হবে।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য কঠিন। এর সঙ্গে আয় আরও কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এ কারণে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হলে তা-ও মেনে নেওয়া যায় না।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







