মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

সাম্প্রতিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ০৯:৩১

শেয়ার

সাম্প্রতিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ছবি সংগৃহীত

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সংবাদটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে আমন্ত্রণপত্রে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথাও উল্লেখ করা হয়েছে।