সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১০:১১

শেয়ার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।