হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ছাত্রদল নেতা। এই শিরোনামে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলকে নিয়ে বাংলা এডিশনে সংবাদ প্রচারের পরপরই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে খোঁজখবর
জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খান সাইফুলের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ডা. বিটু।
হাসপাতালে অবস্থানকালে সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তাঁর বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোতেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক। একই সঙ্গে সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেন ডা. বিটু।
কৃতজ্ঞতা প্রকাশ
এ সময় নিজের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল।
বাংলা এডিশনের সংবাদ ও পরবর্তী উদ্যোগ
এর আগে, খান সাইফুলকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে বাংলা এডিশন। সেই প্রতিবেদনে তাঁর শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি, হাসিনার ফ্যাসিবাদী আমলে এই নেতার ওপর হওয়া হামলা-মামলা, জেল-জুলুম এবং দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার কথাও তুলে ধরা হয়।
একই সঙ্গে খুলনার সন্ধানী মেডিকেল কেয়ার অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় দলের প্রতি খান সাইফুলের অভিমানের বিষয়টিও তুলে ধরা হয় বাংলা এডিশনের প্রতিবেদনে।
বাংলা এডিশনে এই সংবাদ প্রকাশের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুমের শিকার হওয়া ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার যাবতীয় খরচ গ্রহণ করেন। সেইসঙ্গে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে তাঁর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:







