বৃহস্পতিবার

১৫ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ইনুর আপিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৪

শেয়ার

১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ইনুর আপিল
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি এ আপিল করেন।

এর আগে, গত ৫ অক্টোবর ইনুর ১০ বছরের কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এ মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া, ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায়ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।