মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

ড. ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার, দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৭:৫২

শেয়ার

ড. ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার, দাবি জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে এর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই।

সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি

ঘটনার বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করে জামায়াত আমির লেখেন, এ ব্যাপারে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাঁর দাবি, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকার প্রমাণ বিশ্ববাসীর সামনে আসছে।

পোস্টের শেষাংশে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, শেইম।