বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক আহত যোদ্ধা গেজেটভুক্ত হওয়া ও প্রাপ্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপি বা এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলে তা অত্যন্ত দুঃখজনক।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক আহত যোদ্ধা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে তাঁদের অনেকের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হতো।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে আহত যোদ্ধাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন:







