সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবে লাইব্রেরির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল জব্বার এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যরা।
বইপাঠ মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় এবং চিন্তাশক্তিকে শাণিত করে। সত্য অনুধাবনের পাশাপাশি ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলি বিশ্লেষণেও বইপাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় নিয়মিত বই পড়া তথ্যের গভীরে যেতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করে।
শাহজাদপুর প্রেস ক্লাবের এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, গবেষণামূলক সাংবাদিকতার চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মের সংবাদকর্মীদের জ্ঞানসমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
লাইব্রেরিটি জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:







