শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১৪:০৬

শেয়ার

নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম
ছবি সংগৃহীত

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জনগণ গণতন্ত্রের স্বপ্ন দেখলেও নতুন সরকার আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫ আগস্ট-পরবর্তী নির্বাচিত সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে চলে গেছে। সামনে স্থানীয় নির্বাচন আসছে উল্লেখ করে তিনি এ নির্বাচনে সরকারের বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়ার আহ্বান জানান। এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণকে উৎসাহিত করার আহ্বানও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক-মালিকের সুসম্পর্কের আদর্শ ইসলামে ছাড়া অন্য কোথাও নেই। তাঁর মতে, ইসলামী শাসনব্যবস্থা ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না।