শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো মাহদী হাসানকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

বিমানবন্দরে আটকে দেওয়া হলো মাহদী হাসানকে
ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ৩৫ মিনিটে তাঁর জামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাঁকে যেতে দেওয়া হয়নি।

মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।