পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বক্তব্যে আর কাজ হবে না। এখন এই সংকট মোকাবিলায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে। একই সঙ্গে কক্সবাজারে বাড়তে থাকা নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দিতে হবে। এ ক্ষেত্রে শুধু সমর্থনের বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে প্রত্যাখ্যান করছেন না। তারা সেই পরিস্থিতিকে প্রত্যাখ্যান করছেন, যে পরিস্থিতি তাদের ঘর ছাড়তে বাধ্য করেছে।
টেকসই প্রত্যাবাসনের জন্য স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তাসহ আস্থার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও জানান তিনি।
রোহিঙ্গারা দয়া নয়, অধিকার চান
প্রত্যাবাসনকে আস্থার বিষয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দয়া নয়, অধিকার চান। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল এই সংকটের ভার বহন করতে পারে না।
আরও পড়ুন:







