মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে গেলেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই

‎‎শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৯:১৩

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে গেলেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা সভাপতি মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

‎সোমবার (৫ অক্টোবর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন শুধু আমাদের দল থেকে একজন প্রার্থী। সবাই মিলে দলের হয়ে কাজ করব।

‎এর আগে গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সভাপতি মির্জা ফয়সল আমিনসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক শেষ পর্যন্ত কে পাচ্ছেন তা নিয়ে আলোচনা চলছিল।

‎মনোনয়ন বৈধ হওয়ার পর ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন দল থেকে একই দিনে তাদের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং কেন্দ্রের নির্দেশেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানো হবে। সেখানে যার নাম থাকবে তিনিই ধানের শীষ প্রতীক পাবেন। অন্যজন দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন।

‎এ আসনে বিএনপির পাশাপাশি ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নও বৈধ হয়েছে।

‎‎নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।



আরও পড়ুন: