শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৯:১৫

শেয়ার

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: শফিকুল ইসলাম মাসুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরানো হয়নি, বরং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই হাতকড়া পরানো ও অপমানিত করা হয়েছে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আপনারা আখতারুজ্জামানের হাতে হাতকড়া পরাননি, আপনারা হাতকড়া পরিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে। আপনারা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেলমেট পরাননি, অপমান-লাঞ্ছনা করেননি; আপনারা আমাদের ইতিহাসের, একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান এবং লাঞ্ছিত করেছেন।’

তিনি সরকারের সমালোচনা করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসী আপনাদেরকে রিমান্ডের মুখোমুখি করবে। আপনারা একদিনের রিমান্ড দিয়েছেন মেজর আখতারুজ্জামানকে ফরমায়েশি আদালতে। আর জনগণ আপনাদের চাঁদাবাজি আর লুটপাটের কারণে দিনের পর দিন রাজপথে রিমান্ডের মুখোমুখি করবে।’

মেজর আখতারুজ্জামানের সততা ও সাহসিকতার প্রশংসা করে ড. মাসুদ বলেন, একজন স্পষ্টভাষী, সৎ, নিষ্ঠাবান ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার মাধ্যমে বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধবিরোধী চরিত্রই প্রকাশ করেছে।