রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দলের নেওয়া সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল অবশেষে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় অপকর্মের ক্ষেত্রে শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়।
তিনি বলেন, দেশবাসী শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি ব্যবস্থা দেখতে চায়।
স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণের দায়িত্ব সরকারের
ডা. শফিকুর রহমান আরও বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই পালন করতে হবে।
আরও পড়ুন:







