বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

হাদির মৃত্যুর পর জামায়াত-শিবির ইনকিলাব মঞ্চ দখল করেছিল: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৪

শেয়ার

হাদির মৃত্যুর পর জামায়াত-শিবির ইনকিলাব মঞ্চ দখল করেছিল: রাশেদ খাঁন
ছবি সংগৃহীত

হাদির মৃত্যুর পর জামায়াত-শিবির আম্মারদের দিয়ে ইনকিলাব মঞ্চ দখল করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির আম্মার-নাসিরদের মতো ‘নরকের কীট’ পালে, আবার প্রয়োজন শেষে পিষেও মারে।

তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে যতগুলো অরাজনৈতিক নামধারী সংগঠন তৈরি হয়েছে, এর অধিকাংশই এমন ‘গুপ্তদের’ দখলে। শহীদ ওসমান হাদি হয়তো মহৎ উদ্দেশ্য নিয়ে ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর সংগঠনটি জামায়াত-শিবির আম্মারদের দিয়ে দখল করেছিল।

রাশেদ খাঁন আরও বলেন, যেহেতু ‘গুপ্তদের’ চরিত্র ও পরিচয় উন্মোচন হচ্ছে, শিবিরও আর তাদের দায়দায়িত্ব নিচ্ছে না। সুতরাং এরপর থেকে সাধারণ চরিত্র ধারণ করে যারা অস্বাভাবিক আচরণ ও বাক্য বিনিময় করবে, তাদের জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে।