কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষের দেওয়া ১ টাকা হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ পুনর্বাসন দানবক্স চালু করা হবে। এর অংশ হিসেবে বিকেল ৪টায় বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করা হবে।
পোস্টে তিনি দান করে চাঁদাবাজি বন্ধে অংশ নেওয়ার আহ্বান জানান এবং সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে অংশ নিতে বলেন। দানবাক্স উন্মুক্তের স্থান হিসেবে বাংলামোটর এবং সময় বিকেল ৪টা উল্লেখ করেন।
আরও পড়ুন:







