রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
চাঁদাবাজি নাকি জমিজমার বিরোধ সালমানের স্টুডিওতে হামলার নেপথ্যে কী? ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে মৃত্যু; চালক আটক এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ তাড়াশে মাজারসংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল; পাস হলেই হবে গণভোট বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী 'যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি, তাতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে'

বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৫

শেয়ার

বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ও ধর্ম নিয়ে রাজনীতি করা চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বুক ফাটিয়ে বলব, ওরা রাজাকার। বাংলার জমিনে ওদের রাজনীতিতে কোনো স্থান নেই।’

রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ‘তারা গত নির্বাচনে জয়লাভ করার জন্য মোনাফেকি করেছে। আল্লাহর সাথে শরিক করে বলেছে অমুক মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এরা রাজাকার, এরা দেশের শত্রু।’

১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সঙ্গে রাজাকারদের যোগসাজশ, গণহত্যা এবং নারী নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যারা মা-বোনদের তুলে নিয়ে ধর্ষণ করাতো, বুদ্ধিজীবীদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে হত্যা করত, সেই রাজাকারদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি?’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের মন জয় করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়াব না।’

তিনি আরও উল্লেখ করেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং অন্যটি ফ্যাসিবাদের নতুন যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে রাজপথে রুখে দেয়া।