রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৪

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিববার দুপুরের দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেয়ার পর মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থান ও এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনে ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।