চিকিৎসক তাসনিম জারা বলেছেন, দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের অনেকগুলো স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা-ভাঙচুরের ঘটনায় বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকে বহিষ্কারের প্রসঙ্গ
তাসনিম বলেন, বিএনপি তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে, খুব সম্ভবত জয়পুরহাটে। এটি ভালো উদ্যোগ।
তবে শুধু বহিষ্কারের বিবৃতির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে কি না, নাকি কেন এমন হচ্ছে, সেটিও খতিয়ে দেখা হবে—এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর স্থানীয় নেতারা কেন এই দখলের আসকারা পাচ্ছেন, সেটিও আরেকটি প্রশ্ন।
স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর নিয়ে প্রশ্ন
তাসনিম বলেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশ কী দায়িত্ব পালন করেছে, সেই প্রশ্নও রয়েছে।
তিনি বলেন, এই অবস্থা যদি থাকে, তাহলে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কীভাবে ভরসা রাখবে?
আরও পড়ুন:







