রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

সালমানের ঘটনায় ‘বড় সংকেত’ দেখছেন জুলাইযোদ্ধা মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৬

শেয়ার

সালমানের ঘটনায় ‘বড় সংকেত’ দেখছেন জুলাইযোদ্ধা মীর স্নিগ্ধ
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে সালমান মুক্তাদিরের ভূমিকার কথা তুলে ধরে সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা মীর স্নিগ্ধ। তার মতে, বিষয়টি শুধু চাঁদার ইস্যু নয়; এর মধ্য দিয়ে সামনে আরও বড় সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ এসব কথা লেখেন।

জুলাইয়ে সালমানের ভূমিকার কথা স্মরণ

মীর স্নিগ্ধ লেখেন, ‘আমার এখনো মনে আছে, জুলাইতে ইন্টারনেট আসার পর যখন আমি মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা ফেসবুকে পাবলিশ করে ওর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, তখন পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে সালমান মোহাম্মদ মুক্তাদির ভাই শেয়ার করে।’

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সালমান নিজের জীবন ও ক্যারিয়ারের পরোয়া না করে কীভাবে আন্দোলনকারীদের সহযোদ্ধা হয়েছিলেন, সেটি বোঝাতেই তিনি বিষয়টি উল্লেখ করেছেন।

‘শুধু চাঁদার ইস্যু না’

সালমানের সঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে মীর স্নিগ্ধ লেখেন, ‘আজকে উনার সাথে যা ঘটেছে, এটা শুধুমাত্র চাঁদার ইস্যু না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে, এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘হাদি ভাইয়ের একটা কথা কানে বাজতেছে, আমরা যদি ৫–১০ বছরের মধ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করতে না পারি, জুলাইয়ের শহীদ, আহত পরিবার এবং পরিচিত মুখদের সাথে নয় শুধু, তাদের আপকামিং জেনারেশনকেও গণহত্যার শিকার হতে হবে।’