শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

গুলিস্তান থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৪

শেয়ার

গুলিস্তান থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আটক
ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা সেখানে গোপন বৈঠক করছিলেন। তাঁদের মিছিল করারও প্রস্তুতি ছিল।

আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।