ঝালকাঠিতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের প্রতিবন্ধী বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন ঝালকাঠি জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের বাসিন্দা।
বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের মামলাসহ দুই মামলা
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা এবং বিএনপি নেত্রী শারমিন আক্তার মুক্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







