বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৭

শেয়ার

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন: ফাহিম ফারুকী
ছবি সংগৃহীত

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো নিরাপত্তা পরিস্থিতি। দেশে খুন, শিশু নির্যাতন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফাহিম ফারুকী বলেন, জনগণের মৌলিক সমস্যা ও নিরাপত্তার প্রশ্নে বিরোধী দলের ভূমিকা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। জনগণের কথা বলার মতো কার্যকর কোনো রাজনৈতিক দল নেই। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে সামনে তুলে ধরার মতো শক্তিশালী কণ্ঠস্বরও নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মনে হচ্ছে, দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেশ পরিচালনার রাজনীতিতেই ব্যস্ত।

এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জনবিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারবিরোধী বক্তব্যে মামলা নিয়েও অভিযোগ

ফাহিম ফারুকী আরও বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলার ফলশ্রুতিতে পুলিশ অতি উৎসাহী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিরোধী দলের নীরবতা জনগণের সামনে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করছে বলে তিনি মনে করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি প্রয়োজন-এবং সেই শক্তি তৈরি হচ্ছে।

জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নে একটি দায়িত্বশীল ও কার্যকর রাজনৈতিক শক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক।



আরও পড়ুন: