বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

রাজধানীতে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৭

শেয়ার

রাজধানীতে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একাধিক মামলার কথা জানাল পুলিশ

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ইকবাল রোডের একটি বাসা থেকে মোস্তাক আহমেদ রুহীকে আটক করে পুলিশ।

ডিসি মিজান বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’

দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালেও আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য হন।

চব্বিশের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন: