বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে গুপ্ত করবে ছাত্রলীগ: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৪

শেয়ার

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে গুপ্ত করবে ছাত্রলীগ: রাশেদ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত করে দেবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়, সেটি বোধগম্য নয়। তাঁর মতে, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত করে দেবে।

তিনি আরও বলেন, বিরোধী দল হয়েই জামায়াত-শিবির সরকারি দলের লোকজনকে পিটিয়ে এলাকা ছাড়া করতে চাইছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা কী করবে, সেটি অনুমেয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। তাঁর ভাষ্য, জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।

রাশেদ খাঁন বলেন, তাদের কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। তাঁর ভাষ্য, শেখ হাসিনা যেমন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না বলে বলেছিলেন, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে তারা ভবিষ্যতে আরও কঠোর হয়ে উঠতে পারে।



আরও পড়ুন: