জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও সরকার সেগুলো নিয়ে আলোচনা করছে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনের পরই দেশে সংকট শুরু হয়েছে
ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধীদল দুটি শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
গ্যাস-বিদ্যুৎ সংকটে বিদেশি বিনিয়োগ সরে যাচ্ছে
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে।
তিনি বলেন, সরকার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার কথা বলেছিল। কিন্তু হচ্ছে এর বিপরীত। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।
আরও পড়ুন:







