চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবির উপকমিশনার বলেন, গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তবে কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন:







