সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ ও কৃষক লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
এর আগে সকাল ৮টার দিকে সাভারের আনন্দপুর এলাকার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সকালে আনন্দপুর এলাকার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের আনুমানিক ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী তিনটি মাইক্রোবাসে করে আসে। তারা মহাসড়কে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসসহ সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি দুটি মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন:







