শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

আখাউড়ায় যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

দেলোয়ার হোসাইন মাহদী, কসবা ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৭

শেয়ার

আখাউড়ায় যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আখাউড়া থানার পুলিশ এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোগড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ভবানীপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (৪৫), ধরখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও ঘোলখার গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আবুল কালাম (৬০) এবং মনিয়ন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৮)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেস ব্রিফিংয়ে জানান, অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।