তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ ও যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
জাতিসংঘ অধিবেশন ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সফরের প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:







