সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি মিটিং এনসিপির: সার্বিক দিক নির্দেশনা দিলেন নাহিদ ইসলাম
রবিবার বিকেলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সাথে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি।
আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতিসহ মহানগরের রাজনীতি, পতিত ও পলাতক আওয়ামী লীগকে ওয়ার্ড ভিত্তিক প্রতিরোধ, জুলাই শহিদ ও আহত পরিবারের পাশে থাকাসহ নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার সার্বিক দিক নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন:







