সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,পাখিরমতো মানুষ গুলি করে মেরেছেন।
এই দেশের সম্পদ লুণ্ঠন করেছেন।বুকে যদি সৎ সাহস থাকে পালিয়ে থাকার দরকার নাই।
রবিবার দুপুরে স্বৈরাচার শেখ হাসিনার উদ্দেশ্যে পঞ্চগড় জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন,আমরা কিন্তু ওয়ান ইলেভেনের পর থেকে বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সব সময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মী গুম করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানায় দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও কিন্তু বিএনপির নেকাকর্মীদের মনোবল একটু টলাতে পারেনি।বিএনপির কোন নেতাকর্মী দলের প্রতি কোন কমতি দেখায়নি।
কাজেই আমাদের এত নেতাকর্মী হারিয়েছি। এত পঙ্গুত্ব বরণ করেছে, তারপরও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আজকের প্রধানমন্ত্রী দেশের মানুষকে গণতন্ত্রে উৎসাহ দিয়ে দল ও দেশের মানুষকে সাথে নিয়ে ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে।ঐ স্বৈরাচার তখন দেখেছে এই দেশে থাকা নিরাপদ না, উনি তার বন্ধুর কাছে পালিয়ে গেছেন।
এর আগে বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুল্লাহ আসাদ তার বক্তব্যে বলেন, বিএনপির দুঃসময়ে পঞ্চগড়ে এসে পার্টি অফিসের তালা খুলেছি। তার এ বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে ত্যাগী নেতার মূল্যায়ন নিয়ে বেশ হট্টগোল সৃষ্টি হয়। পরে বিএনপির দু পক্ষের নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ হাসান প্রধান,জাসাস নেতা ইউনুস শেখ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জেলা যুব দলের সদস্য সচিব ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







