শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই

সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮

শেয়ার

সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ বিরোধী মত মোকাবিলায় সরকারের একটি অংশ রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে— এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ কথা বলেন তিনি।

'দিল্লির সাথে সরকারের গোপন আঁতাত না থাকলে কিভাবে আওয়ামী লীগ সারাদেশে মিছিল করে?'— এমন প্রশ্নও তোলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই। সরকার আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।

এসময় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও অভিযোগ তোলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।