সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

আজাদী যাত্রার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৬

শেয়ার

আজাদী যাত্রার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ইনসাফ, সার্বভৌমত্ব, আধিপত্যবাদবিরোধী চেতনা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্লোগানকে সামনে রেখে ‘আজাদী যাত্রা’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার ৫ সেপ্টেম্বর সংগঠনটির পক্ষ থেকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর মুহাম্মদ এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন নাহিদ শিকদার। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে ফোরকান আল হোসাইন এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজিয়া খন্দকার রিমি।

নবগঠিত এই কমিটি দেশের ইনসাফ, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অন্যায়, বৈষম্য, আধিপত্যবাদ ও অধিকার হরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে জনমত গড়ে তোলাই হবে ‘আজাদী যাত্রা’র অন্যতম প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, ‘আজাদী কোনো স্লোগান নয়—আজাদী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের প্রতিষ্ঠার প্রত্যয়। জনগণের অংশগ্রহণেই এই যাত্রা এগিয়ে যাবে।’

নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সংগঠনটির সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।