রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের স্বপ্ন ভেঙে যাবে: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০

শেয়ার

রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের স্বপ্ন ভেঙে যাবে: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে (ফেসবুকে) এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনদের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।

রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিপরীতধর্মী না। জুলাইয়ের ছাত্র- জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার। লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সকল অনাহুত সঙ্কট সবাই মিলে দূর করতে হবে।

আমাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্রের আর অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সাথে সাথে গড়তেও হবে। রাষ্ট্র ভঙ্গুর/ ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে।