বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩০

শেয়ার

কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির
ছবি সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের মাদক সেবন নিয়ে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মাদরাসার শিক্ষার্থীদের মাদক সেবন নিয়ে মন্তব্য

ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এসব সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যাবে না।

সরকারের ব্যর্থতার অভিযোগ

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

কওমি শিক্ষার মানোন্নয়নেও অভিযোগ

এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।