বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন কর্মী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে, এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদের বরণ করে নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে এই দাওয়াতি সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
যোগদানকারীদের পরিচয়
জামায়াতে যোগ দেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহসহ অনেকেই। এর মধ্যে বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীই রয়েছেন।
দলটিতে যোগ দেয়া, নবাগতরা জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে।
আমিরের বক্তব্য
এসময়, জামায়াতে ইসলামীর আমির, জনকল্যাণের নানা দিক নিয়ে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রসঙ্গক্রমে ডা. শফিকুর রহমান আরো বলেন, তারা কওমি মাদ্রাসাকে আলাদা করে দেখে না। এবং, বাতিলের সাথে আপস না করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একইভাবে এদেশে একদিন পবিত্র কোরআনের আইন কায়েমের প্রত্যাশার কথা জানান জামায়াতের আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
আরও পড়ুন:







