রাজধানীর মিন্টো রোডে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
সাড়ে ১১টায় শুরু হয় বৈঠক
বেলা ১১টার পরপরই দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়।
বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিভিন্ন মতামত নিতে চান তারা। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী, সে বিষয়েও মতামত জানতে চাওয়া হবে।
কেন্দ্রীয় নেতারাও বৈঠকে অংশ নেন
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।
আরও পড়ুন:







