বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৭:২৯

শেয়ার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা।

এছাড়া, উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি।

ব্রিফিংয়ে রিজভী বলেন, দিন-তারিখ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। জনগণের সাথে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, অনেক সংগ্রাম-শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও বিএনপিকে ন্যূনতম ক্ষতি বা আত্মসমর্পণ করাতে পারেনি ফ্যাসিবাদীরা।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।