মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সংসদ ও সংসদের বাইরে বৈষম্যের শিকার বিরোধীদল: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২১:৪৭

শেয়ার

সংসদ ও সংসদের বাইরে বৈষম্যের শিকার বিরোধীদল: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

বিরোধীদল হিসেবে যেসব অধিকার পাওয়ার কথা, তার বড় একটি অংশ থেকেই তারা বঞ্চিত— এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জানান, সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার তারা।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, 'ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় জাতি হিসেবে পার করছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্নভঙ্গ হয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলে দেশের স্বার্থে বিরোধী দল ভোট মেনে নেয়। তবে সরকার পদে পদে বিরোধী দল দেশের মানুষের সাথে প্রতিনিয়ত বৈষম্য করছে। বিরোধী দল হিসেবে এই বৈষম্য মেনে নেয়া হবে না।

তিনি বলেন, ‎'বিরোধীদল সংসদ ও বাইরে বঞ্চিত হচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলকে যে বরাদ্দ দেয়া সেই তুলনায় বিরোধী দলকে খুবই নগন্য বাজেট বরাদ্দ দেয়া হয় । সংসদের সংরক্ষিত আসনের নারী আসনের সদস্যদের সাথেও এক ই কাজ করছে সরকার।'

একইসঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর অবস্থান পরিবর্তন করেছে।