মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

মাঠ ছেড়ে নিউইয়র্কে পলাতক শামীম ওসমানের খেলা হবে

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ২০:৩২

শেয়ার

মাঠ ছেড়ে নিউইয়র্কে পলাতক শামীম ওসমানের খেলা হবে
ছবি সংগৃহীত

খেলা হবে। মাত্র দুটি শব্দ। অথচ একসময় এই দুটি শব্দেই ভারি হয়ে উঠত দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে রাজপথের আকাশ বাতাস। ছুটে যেত প্রতিপক্ষের দিকে চ্যালেঞ্জের তীর, বিদ্ধ হত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বুক। আর সেই শব্দের কারিগর শামীম ওসমানের কণ্ঠে তখন ছিল ক্ষমতার দম্ভ, রাজনৈতিক দাপট, আর পেছনে ছিল কথিত জনসমাগমের এক ভয়াল দৃশ্য।

সময়ের পরিবর্তনে হুংকারের নতুন ঠিকানা

কিন্তু সময় বড় নির্মম! ক্ষমতার মঞ্চ বদলেছে, বদলে গেছে দৃশ্যপটও। একসময় রাজপথে দাঁড়িয়ে যে দম্ভভরা কণ্ঠে উচ্চারিত হতো ‘খেলা হবে’, আজ সেই একই হুংকার ভেসে আসছে হাজার মাইল দূরের শহর আমেরিকার নিউইয়র্ক থেকে। শব্দ আছে, হুংকারও আছে—শুধু নেই সেই পুরোনো মাঠ, নেই সেই ভিড়, নেই সারি সারি খেলোয়াড়রূপী সন্ত্রাসীদের সেই সমাগম!

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঝড়ানো সেই খেলোয়াড় শামীম ওসমান, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ‘চাচা আপন প্রাণ বাঁচা’ তড়িকায় কয়েক দেশ ঘুরে আমেরিকায় পালিয়ে গেছেন। সেই শামীম ওসমানই এখন হাজার হাজার মাইল দূরের শহর নিউইয়র্কে বসে আবারও ফাঁকা হুংকার দিচ্ছেন, ‘এখন খেলা নয়, এবার যুদ্ধ হবে!’

এছাড়াও, দেশে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করে যাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।

ক্ষমতার দাপট থেকে পলাতক অবস্থা

অন্যদিকে, ফ্যাসিবাদী আমলে ক্ষমতার এই অদৃশ্য দম্ভে, রাজনৈতিক পৈশাচিক দাপটে বেপরোয়া হয়ে উঠেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক ‘ওয়ান্টেড’ খ্যাত শামীম ওসমান। সমালোচনা রয়েছে, ক্ষমতার অদৃশ্য ভয়াল দানবীয় থাবায় প্রতিপক্ষকে নিমিষেই ঘায়েল করে ফেলতেন তিনি। দাম্ভিক কণ্ঠে কসম করে বলতে শোনা যেত, বিএনপি আর কখনোই ক্ষমতায় আসবে না।

সময় বদলেছে, ক্ষমতার পালাবদলও হয়েছে। যে বিএনপিকে কসম করে শামীম ওসমান একসময় বলেছিলেন, বিএনপি আর ক্ষমতায় আসবে না, সেই বিএনপিই এখন দেশের ক্ষমতার মসনদে রয়েছে।

কিন্তু কালের পরিক্রমায় বিএনপিকে নিয়ে বিভিন্ন সময়ে তুচ্ছ-তাচ্ছিল্য ও বিদ্রুপকারী ‘খেলা হবে’ স্লোগানের সেই মহা-খলনায়ক শামীম ওসমান, আজ বিদেশের মাটিতে সেই বিএনপির নেতাকর্মীদের হাতেই ধাওয়া খেয়ে মাঠ ছেড়ে পালাচ্ছেন।

ক্ষমতায় থাকাকালীন যার বক্তব্যে ছিল হুংকার, এখন সেই হুংকারের প্রতিধ্বনি শোনা যায় নিউইয়র্কের দূর প্রবাসে। মাঠে নেই আগের সেই জন-সমাগম, নেই সেই দাপট, আছে শুধু মাইক্রোফোন, বক্তব্য আর ‘খেলা-যুদ্ধের’ ঘোষণা। তাই প্রশ্নও উঠছে স্বাভাবিকভাবেই, শামীম ওসমান এখন খেলায় নামবেন কাদের নিয়ে?



banner close
banner close